শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত যুবদল নেতা মাহমুদুল হাসান বাপ্পী

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬.০৪ পিএম
  • ৯৯ Time View
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত যুবদল নেতা মাহমুদুল হাসান বাপ্পী
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত যুবদল নেতা মাহমুদুল হাসান বাপ্পী
147

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীর জন্মদিন আজ।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এই রাজনৈতিক সংগঠক ছাত্ররাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি ও সহসম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বন ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমেও গুরুত্ব দিচ্ছেন।

জন্মদিন উপলক্ষে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এক শুভেচ্ছা বার্তায় মাহমুদুল হাসান বাপ্পীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বাপ্পীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় মো. ছিরু মিয়া বলেন, “মাহমুদুল হাসান বাপ্পী দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে নিষ্ঠার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে দেশ, সমাজ এবং সংগঠনের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।”

জন্মদিন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সহকর্মীরাও মাহমুদুল হাসান বাপ্পীকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024