শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ছত্তিশগড়ে ভাড়াবাড়ি থেকে একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার 

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫.৩২ পিএম
  • ১৭৫ Time View
ছত্তিশগড়ে ভাড়াবাড়ি থেকে একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার 
ছত্তিশগড়ে ভাড়াবাড়ি থেকে একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার 
242

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ আজকের জাগরণ

ভারতের ছত্তিশগড়ে একই পরিবারে ৫ সদস্যের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, শনিবার (১৮ জুলাই ) ভোরে ছত্তিশগড়ের রায়পুরের সঞ্জয়নগর এলাকার ভাড়া বাড়ি থেকে একই পরিবারের ৫ জনের মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে।

ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিষাক্ত কোনো পদার্থ সেবন করে পরিবারের সদস্যরা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করতে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় রায়পুর পুলিশ বাড়িটি ঘিরে রেখে সিল করে দিয়েছে।

মৃতদের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, পরিবারের কর্তা সৈয়দ সাজিদ সাজ্জু (৫০), তাঁর স্ত্রী রাবিয়া বানো (৪৫), ছেলে সৈয়দ ইরশাদ আলি(২০) এবং ২ মেয়ে শাহিনা (১৭) ও শাবা (১৫)। টিকরাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ মারাই জানান, পরিবারটি ভাড়া বাড়িতে বসবাস করছিল।

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এছাড়া বাড়ি থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নথিপত্র, গৃহস্থালির সামগ্রী ও মোবাইল ফোন পরীক্ষা করা হচ্ছে। পরিবারের প্রতিবেশী ও পরিচিতদের সঙ্গে ও কথা বলছেন তদন্তকারীরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সঞ্জয়নগর এলাকায় বহু মানুষের ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024