শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কুলাউড়ায় পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জন গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫.৩৮ পিএম
  • ১০৯ Time View
কুলাউড়ায় পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জন গ্রেফতার
কুলাউড়ায় পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জন গ্রেফতার
167

সামসু‎ উদ্দিন বাবু : কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ পৃথক অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামীসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে পরিচালিত পৃথক অভিযানের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুলাই দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে তিন বছরের সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী সোহাগ মিয়া (৩০)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামী আলমাছ মিয়া ও মো. জুবায়ের আহমেদ জুবের-কেও গ্রেফতার করা হয়।
অন্যদিকে, র‍্যাবের সহযোগিতায় একই দিন রাত ১টা ৩৫ মিনিটে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার একটি টেলিকম দোকানে অভিযান চালানো হয়। এ সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে মকবুল হোসেন (৩০), মো. বাবুল মিয়া (২৮), মো. সোয়েব আহমেদ (৩৮) এবং আব্দুল বাসিত (৩৬)-কে জুয়া পরিচালনার বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024