শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জন্মহার নিম্নমুখী প্রবণতা ঠেকাতে নয়া পরিকল্পনা অন্ধ্রপ্রদেশ সরকারের

  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬, ১২.০৫ পিএম
  • ২৭৮ Time View
জন্মহার নিম্নমুখী প্রবণতা ঠেকাতে নয়া পরিকল্পনা অন্ধ্রপ্রদেশ সরকারের
জন্মহার নিম্নমুখী প্রবণতা ঠেকাতে নয়া পরিকল্পনা অন্ধ্রপ্রদেশ সরকারের
386

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

দ্বিতীয় সন্তানের জন্ম হলে সরকারি অনুদানের ঘোষণা আগেই করা হয়েছিল। এবার জানানো হল, তৃতীয় এবং চতুর্থ সন্তানের জন্ম হলেও মিলবে টাকা। শনিবার (১৬ মে) এমনটাই ঘোষণা করলেন ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার। তৃতীয় সন্তানের জন্ম হলে দম্পতিকে দেওয়া হবে ৩০ হাজার টাকা। চতুর্থ সন্তানের ক্ষেত্রে দেওয়া হবে ৪০ হাজার টাকা। জন্মহার কমে যাওয়ায় বর্তমানে একাধিক রাজ্যের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে অন্যতম অন্ধ্রপ্রদেশ। এই জন্মহার বৃদ্ধি করতে গত কয়েকমাস ধরেই উদ্যোগী হয়েছে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। জন্মহার বৃদ্ধির জন্য সরকারি অনুদান চালু করার ও পরিকল্পনা করছেন। শনিবার (১৬ মে) চন্দ্রবাবু বলেন, ” আমি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি। আমরা তৃতীয় সন্তানের জন্মের পর ৩০ হাজার টাকা এবং চতুর্থ সন্তানের জন্মের পর ৪০ হাজার টাকা দেব। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে এক জনসভায় তিনি জানান, একমাসের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে। বর্তমানে অন্ধ্রপ্রদেশে জন্মহার ১•৫ শতাংশ। এই হার আগামীদিনে ২•১ শতাংশে তুলে আনতে চায় চন্দ্রবাবুর সরকার। সেই অনুযায়ী নতুন প্রকল্প পরিকল্পনা করছে অন্ধ্রপ্রদেশ সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026