সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
দ্বিতীয় সন্তানের জন্ম হলে সরকারি অনুদানের ঘোষণা আগেই করা হয়েছিল। এবার জানানো হল, তৃতীয় এবং চতুর্থ সন্তানের জন্ম হলেও মিলবে টাকা। শনিবার (১৬ মে) এমনটাই ঘোষণা করলেন ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার। তৃতীয় সন্তানের জন্ম হলে দম্পতিকে দেওয়া হবে ৩০ হাজার টাকা। চতুর্থ সন্তানের ক্ষেত্রে দেওয়া হবে ৪০ হাজার টাকা। জন্মহার কমে যাওয়ায় বর্তমানে একাধিক রাজ্যের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে অন্যতম অন্ধ্রপ্রদেশ। এই জন্মহার বৃদ্ধি করতে গত কয়েকমাস ধরেই উদ্যোগী হয়েছে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। জন্মহার বৃদ্ধির জন্য সরকারি অনুদান চালু করার ও পরিকল্পনা করছেন। শনিবার (১৬ মে) চন্দ্রবাবু বলেন, " আমি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি। আমরা তৃতীয় সন্তানের জন্মের পর ৩০ হাজার টাকা এবং চতুর্থ সন্তানের জন্মের পর ৪০ হাজার টাকা দেব। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে এক জনসভায় তিনি জানান, একমাসের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে। বর্তমানে অন্ধ্রপ্রদেশে জন্মহার ১•৫ শতাংশ। এই হার আগামীদিনে ২•১ শতাংশে তুলে আনতে চায় চন্দ্রবাবুর সরকার। সেই অনুযায়ী নতুন প্রকল্প পরিকল্পনা করছে অন্ধ্রপ্রদেশ সরকার।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.