রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাদারীপুরে মিনি ট্রাক নিয়ে একযোগে ৮ দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালঙ্কার লুট

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩.৫৭ পিএম
  • ২৫২ Time View
মাদারীপুরে মিনি ট্রাক নিয়ে একযোগে ৮ দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালঙ্কার লুট
মাদারীপুরে মিনি ট্রাক নিয়ে একযোগে ৮ দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালঙ্কার লুট
369

নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ

মাদারীপুরের সদর উপজেলার হাউসদি বাজারে মিনি ট্রাক নিয়ে এসে একদল মুখোশধারী ডাকাত একযোগে আটটি দোকানে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এ সময় ছয়টি স্বর্ণের দোকানের তালা ভেঙে সিন্দুকসহ কয়েক কোটি টাকার স্বর্ণালঙ্কার, রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে বিদ্যুৎহীন অন্ধকারের সুযোগে এই ডাকাতির ঘটনা ঘটে। এতে বাধা দিতে গিয়ে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গভীর রাতে একটি মিনি ট্রাক নিয়ে ডাকাতদল হাউসদি বাজারে প্রবেশ করে প্রথমে প্রিয়াংকা জুয়েলার্সে হানা দেয়। পাশের দোকানের রাজমিস্ত্রি মিলন মোল্লা বাধা দিতে এগিয়ে গেলে ডাকাতরা তাকে হাত-পা বেঁধে মারধর করে আহত করে।

এরপর ডাকাতরা একে একে আরও পাঁচটি স্বর্ণের দোকানে লুটপাট চালায়। দুটি দোকান থেকে স্বর্ণভর্তি সিন্দুক ট্রাকে তুলে নিয়ে যায় তারা। পাশাপাশি পাশের একটি মুদি ও একটি কসমেটিকস দোকানেও লুটতরাজ চালানো হয়।
ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ী সদিপ মণ্ডল বলেন, “জীবনের সব সঞ্চয় দিয়ে দোকান চালাতাম। অনেক মানুষের বন্ধক রাখা স্বর্ণ ছিল। এক রাতেই আমি নিঃস্ব হয়ে গেলাম।”
এ ঘটনার পর পুরো বাজারজুড়ে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৫০ ভরি স্বর্ণ, এক হাজার ভরি রুপা ও কয়েক লাখ টাকা লুট হয়েছে। তবে তদন্ত শেষে সঠিক ক্ষতির পরিমাণ জানা যাবে।
স্থানীয়দের মতে, জনবহুল বাজারে এমন পরিকল্পিত ডাকাতির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024