রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিশ্ববাজারের ধাক্কায় দেশে বাড়ল জ্বালানি তেলের দাম

  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০.৫৫ পিএম
  • ২৬৩ Time View
বিশ্ববাজারের ধাক্কায় দেশে বাড়ল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারের ধাক্কায় দেশে বাড়ল জ্বালানি তেলের দাম
408

নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন ঘোষণা অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাত থেকেই নতুন এ মূল্য কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে সর্বশেষ ৩১ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ঘোষিত দামে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং অকটেন ২০ টাকা বেড়েছে। হঠাৎ এ মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024