মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭.৫১ পিএম
  • ১৮২ Time View
গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন
গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন
232

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পহেলা বৈশাখের প্রথম প্রহর থেকেই গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে জেলা পুলিশের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি ও চেতনাকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানমালায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।দিনের সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমে। ভোরের নির্মল আলোয় নতুন বছরকে স্বাগত জানাতে সমবেত হন সাধারণ মানুষ, সাংস্কৃতিক কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা। এরপর আয়োজন করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ছিল গ্রামীণ ঐতিহ্যের নানা প্রতীক, আলপনা, মুখোশ, পুতুল এবং বৈশাখী সাজে সজ্জিত মানুষের অংশগ্রহণ, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল পান্তা-ইলিশ ভোজন, যা বাঙালির চিরায়ত ঐতিহ্যের অংশ হিসেবে উপস্থিত সবার মাঝে বিশেষ আনন্দের আবহ তৈরি করে। পাশাপাশি দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পী ও কলাকুশলীরা। গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে নতুন বছরের আগমনকে বরণ করে নেওয়া হয় উৎসবের আমেজে।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। তিনি উপস্থিত সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। তিনি তার বক্তব্যে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, এ উৎসব বাঙালির প্রাণের উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ ভাগাভাগির শিক্ষা দেয়।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী-কলা-কুশলীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জবাসী নতুন বাংলা বছরকে আনন্দ ও উদ্দীপনার সঙ্গে বরণ করে নেয়। ঐতিহ্য ও সংস্কৃতির এই মিলনমেলা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024