রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খোকসায় স্কুলের সামনে ভ্যানচাপায় প্রাণ গেল আব্দুল্লাহর

  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২.০৫ এএম
  • ৩৮৭ Time View
খোকসায় স্কুলের সামনে ভ্যানচাপায় প্রাণ গেল আব্দুল্লাহর
খোকসায় স্কুলের সামনে ভ্যানচাপায় প্রাণ গেল আব্দুল্লাহর
523

গালিব,খোকসা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুরে তামিম ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ভ্যান দুর্ঘটনায় আব্দুল্লাহ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় অটোরচালিত ভ্যানের নিচে পড়ে যায় সে। পরে ভ্যানটি তার শরীরের উপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হয়।

দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল্লাহ খোকসা উপজেলার বড়ইচারা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ রুবেল এবং দাদা বাবলু মেম্বার।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে ক্ষোভও বিরাজ করছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খোকসা উপজেলার বিভিন্ন এলাকায় অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠছে বেসরকারি স্কুল ও মাদ্রাসা, যেগুলোর অধিকাংশেরই নেই নিজস্ব ভবন, নিরাপত্তা ব্যবস্থা কিংবা খেলার মাঠ। ভাড়া বাসায় বাণিজ্যিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়া,এলাকায় ব্যাটারিচালিত অবৈধ ভ্যান বা ‘পাখি ভ্যান’-এর দৌরাত্ম্যও বেড়ে চলেছে। অদক্ষ ও অপ্রশিক্ষিত চালকদের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, যা জনজীবনে মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
এ অবস্থায় এলাকাবাসীর দাবি, অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024