মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ 

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২.১৯ পিএম
  • ৩৮৩ Time View
মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ
447

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে ফরিদ মিয়া কমপ্লেক্সে অবস্থিত মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবের সদস্য সাংবাদিকদের হাতে ব্র্যান্ডের পাঞ্জাবি এবং মহিলা সাংবাদিকদের মাঝে থ্রি পিচ তুলে দেওয়া হয়।
ঈদের আনন্দ সাংবাদিকদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহমেদ মিয়া। তিনি সাংবাদিকদের হাতে ঈদ উপহার তুলে দেন এবং সকলের প্রতি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র মানুষের সামনে তুলে ধরেন। তাই সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং তাদের সম্মান জানানো সমাজের সকল মানুষের দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, শামচুল আরেফিন মুক্তা ও হুসাইন আহমেদ কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম শরীফ, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু বক্কর, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, কোষাধ্যক্ষ মোঃ রাজু মিয়া, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহবুবা হোসেন অন্তু, সদস্য নূর আলম শেখ, নিয়ামুল ইসলাম, আশিকুর নুর দিপু, মোঃ কামরুল মিয়া, জান্নাতুল ফেরদাউস পাপড়ী, সুমাইয়া নূর প্রভা, মোঃ মিরান গাজীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা প্রেসক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, ঈদের আগে সহকর্মীদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয় এবং সংগঠনের ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের এই অবদানকে সম্মান জানাতে এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে মুকসুদপুর প্রেসক্লাব ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সাংবাদিক একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এমন সুন্দর আয়োজনের জন্য প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের কল্যাণে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের মানবিক ও সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024