শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে পানির ট্যাংকে মজুত ৬ হাজার লিটার ডিজেল জব্দ বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা চাঁদার পুরো টাকা না পেয়ে দপ্তরিকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ স্বর্গীয় বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনী কানন বালা ঠাকুর আর নেই ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ, গোমস্তাপুরে পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন খান্দারপাড়া পূর্বপাড়া (বাজার সংলগ্ন) কবরস্থানের মাটি ভরাট কাজের উদ্বোধন ২৫শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের আশঙ্কা—ফিলিপাইনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানকে সংবর্ধনা

বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬.৪৫ পিএম
  • ২০ Time View
বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা
বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা
41

শরীয়তপুরের ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে শাওন ও মালেক খান দুপক্ষের মধ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিলো। ঈদ আসলেই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতো। তবে ৫ আগস্টের পরে শাওন ও তার লোকজন এলাকায় ছিলনা না। এই ঈদেই তারা এলাকায় আসেন এবং সম্প্রতি বিরোধ মীমাংসার কথা বলে মালেক খানসহ কয়েকজনকে শাওনের বাড়িতে ডেকে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, মীমাংসার বৈঠকের কথা বলে ডেকে এনে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায় শাওন ও তার সহযোগীরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রাখা হয় তাদের।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের একটি লাইভ ভিডিও দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং রিফাত নামে আরেকজনের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি টিম এলাকায় অবস্থান করছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024