মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় নারী আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা গোপালগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত নীলফামারী বাইপাস মোড়ের রাস্তা সংস্কার কাজ পরিদর্শনে এমপির প্রতিনিধি দল নীলফামারীতে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন কুলাউড়ায় মনু নদীতে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি মুহূর্তেই ছাই ৭টি ঘর, মুকসুদপুর উপজেলার উজানিতে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে বাহাদুর বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন গাজীপুরে ৫ মরদেহের পাশে পরকীয়া ও অর্থ আত্মসাতের অভিযোগপত্র উদ্ধার স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, ডিজিটাল প্রচারে জোর ইসির

২৫শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১.৪২ পিএম
  • ২৩৯ Time View
গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত
321

 গোপালগঞ্জ জেলা প্রতিনিধি- আজকের জাগর

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন জয় বাংলা পুকুর পাড়ে অবস্থিত ১৯৭১ সালের বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।


এরপর উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ শরীফ রফিকুজ্জামান এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা শহীদদের স্মরণে নীরবতা পালন করে এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।


পুষ্পস্তবক অর্পণের পরে জেলা প্রশাসকের আয়োজন এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালরাত বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াবহ ও কলঙ্কজনক অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা চালিয়ে ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাযজ্ঞের সৃষ্টি করে। তিনি আরও বলেন, এই গণহত্যার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন, যাতে তারা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয় এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।
গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয় এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024