শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

ফরিদপুরে ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাতে দুইজনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭.৫১ পিএম
  • ২৪১ Time View
314

ফরিদপুরে ঝড়বৃষ্টিতে ব’জ্রপাতে দুইজনের মৃ’ত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর সদর ও মধুখালী উপজেলা দুজনের মৃ’ত্যু হয়। তাঁদের মধ্যে রয়েছে- মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের কৃষক মো. লুৎফর রহমান(৪৭) ও অপরজন জেলা সদরের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকার আজাহারুল ইসলাম (৫২)

জানা যায়, দুপুর দেড়টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের নিজ বাড়ীর পাশে মাঠে কাজ করার সময় ব’জ্রপাতে মৃ’ত্যু হয় লুৎফর রহমানের।

বিষয়টি নিশ্চিত করে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবু বলেন, লুৎফর রহমান স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির পাশে মাঠে কাজ করার সময় ব’জ্রপাতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

অপরদিকে জেলা সদরের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় মাঠে গরু আনতে গিয়ে ব’জ্রপাতে মৃ’ত্যু হয় আজাহারুল ইসলামের। তিনি ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ওয়ার্ড বয় কাওসার হোসেন জানান, আজাহারুল ভাই আর আমি একই সাথে ডায়াবেটিস হাসপাতালে একই পদে চাকুরী করি। উনার বিকেলে হাসপাতালে ডিউটি ছিল। দুপুরে বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে ব’জ্রপাতের শব্দে ঘটনাস্থলেই নি’হত হয়েছেন বলে জানতে পেরেছি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের ওয়ার্ড মাস্টার(ইনচার্জ) রাজকুমার বিশ্বাস বলেন, ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে মাঠে গরু আনতে যায়। কিন্তু অনেক সময় অতিবাহিত হলেও মাঠ থেকে ফিরে না আসায় পরিবারের লোকজন মাঠে গিয়ে তার ম’রদেহ পড়ে থাকতে দেখে। ব’জ্রপাতের শব্দে ঘটনাস্থলেই তিনি মা’রা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024