রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.১৩ পিএম
  • ৩৫ Time View
মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ
51

কাজী মো: ওহিদুল ইসলাম- মুকসুদপুর উপজেলা প্রতিনিধি: আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন-এর উদ্যোগে দিনব্যাপী কমিউনিটি ভিত্তিক এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার উপজেলার বানিয়ারচরে অবস্থিত সম্প্রীতি প্রতিবন্ধী পূনর্বাসন প্রতিষ্ঠান (SDRI)-এর অফিস প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে বানিয়ারচর, কলিগ্রাম, জলিরপাড়, কদমবাড়ি, ফুলবাড়ি, ফুলকুমারি, বনগ্রাম, গোয়ালগ্রাম, চামটা, ভেন্না বাড়ি ও শান্তিপুর গ্রামের অসংখ্য মানুষ বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও ঔষধ সেবা গ্রহণ করেন।

সকালে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ক্যাম্পের উদ্বোধন করেন সম্প্রীতি প্রতিবন্ধী পূনর্বাসন প্রতিষ্ঠানের মাননীয় পরিচালক ডা. শুভ্রা শিকদার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সুস্বাস্থ্য সবার মৌলিক অধিকার। সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে বা স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, স্ট্রোকজনিত প্যারালাইসিস ও জন্মগত শিশু প্রতিবন্ধিতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করাই এ ধরনের ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, সম্প্রীতি এইড ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কৌশলপত্র ও নীতিমালার আলোকে সেবা প্রদান করছে এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা— United Nations-এর “সুস্বাস্থ্য ও কল্যাণ” লক্ষ্য অর্জনে অবদান রাখছে। তিনি স্ট্রোকজনিত প্যারালাইসিস, অর্থোপেডিক ও নিউরোলজিক্যাল রোগী এবং জন্মগতভাবে প্রতিবন্ধী শিশুদের যথাযথ পুনর্বাসনের জন্য সম্প্রীতি প্রতিষ্ঠানে প্রেরণের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদার। তিনি বলেন, প্রতিবন্ধী ও স্ট্রোক-প্যারালাইজড রোগীদের পুনর্বাসনে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও বক্তব্য দেন সম্প্রীতির সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ, ফিজিওথেরাপিস্ট ডা. জোবায়েত নবী শাহিন এবং চিকিৎসক ডা. পিংকী মন্ডল। ক্যাম্পে সম্প্রীতি প্রতিবন্ধী পূনর্বাসন প্রতিষ্ঠান ও কমিউনিটি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগী দেখেন।

মেডিকেল ক্যাম্পে শরীরের বিভিন্ন ব্যথা, বাত, প্যারালাইসিস, সাধারণ জ্বর ও সংক্রমণ, ঠান্ডা-কাশি, ত্বকের সমস্যা, একজিমা, চুলকানি, পেটের সমস্যা, ডায়রিয়া, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, মহিলা স্বাস্থ্য ও গাইনোকোলজি, গর্ভকালীন পরামর্শ, প্রজনন স্বাস্থ্যসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রাথমিক সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ও স্ট্রোক রোগীদের জন্য বিশেষ পরামর্শ সেবা দেওয়া হয়।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প আয়োজনের আহ্বান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024