বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরকে বিভাগ ঘোষণার ইঙ্গিত,আশ্বাস উন্নয়নের: তারেক রহমান। গোপালগঞ্জে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণে আশিক সভাপতি ও মাসুদ সম্পাদক নির্বাচিত ডিজিটাল সেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র টেকসইকরণে ভবিষ্যৎ ডিজাইন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষের সমর্থনে মোচনায় উঠান বৈঠক মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগদান করলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতারা পুরাতন মুকসুদপুর ও পশারগাতীতে মোবাইল কোর্ট: সরকারি জমি দখলের দায়ে অর্থদণ্ড ও ১০ দিনের কারাদণ্ড জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ মিয়ার ইন্তেকাল সংসদ নির্বাচন ও গণভোটে ব্যয় ৩ হাজার ১৫০ কোটি টাকা ছাড়াল ফরিদপুরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৭

পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণে আশিক সভাপতি ও মাসুদ সম্পাদক নির্বাচিত

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৪০ পিএম
  • ৩২ Time View
পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণে আশিক সভাপতি ও মাসুদ সম্পাদক নির্বাচিত
পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণে আশিক সভাপতি ও মাসুদ সম্পাদক নির্বাচিত
41

কাজী ওহিদ- স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ -আজকের জাগরণ 

বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রেজি: নং-১৮৬৪ এর আওতাধীন ঢাকা মহানগর দক্ষিণের সম্প্রতি কমিটি গঠিত হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষে মোঃ শাহাদাত হোসেন খান আশিককে সভাপতি ও মাসুদ রানা (হীরা বাবু)কে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী কমিটি গত ২৯ জানুয়ারী বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর ও সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম রাজু অনুমোদন দেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটি আগামী দিনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা ও সংগঠনকে আরো সু সংগঠিত ও শক্তিশালী করবে এবং সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা,ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উল্লেখ্য, নবনির্বাচিত সাধারন সম্পাদক মাসুদ রানা (হীরা বাবু) এর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের আলিপুর গ্রামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024