শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

সংসদ নির্বাচন ও গণভোটে ব্যয় ৩ হাজার ১৫০ কোটি টাকা ছাড়াল

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১১.৪৬ এএম
  • ৪৭৩ Time View
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয় পাচ্ছে ১৪০ কোটি টাকা
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয় পাচ্ছে ১৪০ কোটি টাকা
597

ঢাকা | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোট আয়োজনের জন্য সরকারের মোট নির্বাচনি ব্যয় ৩ হাজার ১৫০ কোটি টাকায় পৌঁছেছে। নির্বাচন কমিশনের (ইসি) বাজেট শাখা থেকে এ তথ্য জানা গেছে।

বরাদ্দের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা এবং নির্বাচন পরিচালনায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

গণভোটের পক্ষে প্রচার কার্যক্রমে ছয়টি মন্ত্রণালয় মোট প্রায় ১৪০ কোটি টাকা পাচ্ছে। এর মধ্যে এলজিইডি পেয়েছে সর্বোচ্চ ৭২ কোটি টাকা। সংস্কৃতি মন্ত্রণালয় পেয়েছে ৪৬ কোটি টাকা। এ ছাড়া তথ্য, ধর্ম, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ও বরাদ্দ পেয়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, শুরুতে সংসদ নির্বাচনের জন্য ২ হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ ছিল। পরে গণভোট যুক্ত হওয়ায় অতিরিক্ত ১ হাজার ৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

মাঠপর্যায়ে গণভোটের পক্ষে তেমন দৃশ্যমান প্রচার না থাকলেও টেলিভিশন, রেডিও ও লিফলেটের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি সরকারি দপ্তর ও উপজেলা নির্বাচন অফিসে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যানার টানানো হয়েছে।

বিভিন্ন সূত্র জানায়, গণভোটের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও সিসি ক্যামেরা স্থাপনের কাজ উপদেষ্টাদের সুপারিশে তৃতীয় পক্ষকে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024