বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোয় মুকসুদপুরে জরিমানা গোপালগঞ্জে তিন ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক গোপালগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শন ও প্রস্তুতি তদারকি, শান্তিপূর্ণ ভোটদানে নাগরিকদের প্রতি আহ্বান গোপালগঞ্জে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন: যৌথবাহিনীর কঠোর নিরাপত্তায় সামগ্রী পৌঁছেছে কেন্দ্রে ভোটকেন্দ্রে সাংবাদিক–পর্যবেক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা নেই: ইসি ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ — ইসির নির্দেশনা পটুয়াখালীর বাউফলে জামায়াত-বিএনপির সংঘর্ষে অন্তত ৪০ আহত, থানা ঘেরাও করে বিক্ষোভ ফুটবল প্রতীকের পক্ষে মুকসুদপুরে জনস্রোত — শিমুলের সমর্থনে ব্যাপক মিছিল গোপালগঞ্জে তিন বছরের শিশুহত্যা: মাকে গ্রেপ্তার, অভিযুক্ত প্রেমিক পলাতক ফরিদপুর(সদর-৩) আসনে ধানের শীষের গণজোয়ার,নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত।

নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোয় মুকসুদপুরে জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৩৪ এএম
  • ২৮ Time View
নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোয় মুকসুদপুরে জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোয় মুকসুদপুরে জরিমানা
35

সামচুল আরেফিন মুক্তা: স্টাফ রিপোর্টার: আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে মুকসুদপুর পৌরসভার প্রভাকরদী গ্রামে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর একটি টহল দল এলাকায় দায়িত্ব পালনকালে মোটরসাইকেলে আরোহী দুই ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেয়।

এ সময় একজন মোটরসাইকেল থেকে নেমে পালিয়ে যায় এবং অপর ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির কথাবার্তা সন্দেহজনক মনে হলে সেনাবাহিনীর টহল দল মোটরসাইকেলসহ তাকে পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মোঃ আবুল হাসনাতের কাছে হস্তান্তর করে।
জিজ্ঞাসাবাদ শেষে মোটরসাইকেল চলাচলে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত ব্যক্তির নাম মোঃ রিত্তিক (২৫)। তিনি প্রভাকরদী গ্রামের বাসিন্দা, থানা মুকসুদপুর, জেলা গোপালগঞ্জ।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সরকারি নির্দেশনা কার্যকর করতে টহল ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024