রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “আজকের জাগরণ”-এর পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ফরিদপুরে ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাতে দুইজনের মৃত্যু কেরানীগঞ্জে জিহাদ ‘হত্যা’ মামলা: তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপিতে ৫০০’র বেশি আবেদন মানবতার দৃষ্টান্ত: খান্দারপাড়া লস্কর ফ্যামিলি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২৯টি পরিবারের মাঝে ঈদের বাজার বিতরণ ভাটারা থানার ওসি মো. ইমাউল হককে দায়িত্ব থেকে সরানো হলো মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ  দাম্পত্য কলহের জেরে গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাসের আত্মহত্যা ২০০৭ সালে বাতিল হওয়া ৩৩০ জন পুলিশ সার্জেন্ট ও এসআইকে চাকরিতে যোগদানের নির্দেশ একটি কার্ডেই নাগরিকদের সব সেবা নিশ্চিতের পরিকল্পনা সরকারের: রাশেদ আল মাহমুদ তিতুমীর

ডিজিটাল সেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র টেকসইকরণে ভবিষ্যৎ ডিজাইন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.১৫ পিএম
  • ২০৮ Time View
ডিজিটাল সেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র টেকসইকরণে ভবিষ্যৎ ডিজাইন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
267

নিজস্ব প্রতিনিধি : আজকের জাগরণ

এটুআই (a2i) ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে ১–২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকার একটি হোটেলে ‘ডিজিটাল সেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র টেকসইকরণে ভবিষ্যৎ ডিজাইন (ভিশন কো-ক্রিয়েশন ও অংশীজন সমন্বয়) প্রণয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় দেশের বিভিন্ন ডিজিটাল সেন্টার ও নাগরিক সেবা কেন্দ্রের উদ্যোক্তাবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন, স্থানীয় সরকার বিভাগ, এটুআই এবং ইউএনডিপি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিক। তিনি ডিজিটাল সেন্টারকে টেকসই ও নাগরিকবান্ধব করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শিলা তাসনীম হক, স্থানীয় সরকার বিভাগের উপসচিব (ইউনিয়ন পরিষদ–২) মো. সামিউল মাসুদ, ইউএনডিপি বাংলাদেশের আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক মাহা এমিয়ার, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মোহাম্মদ শাহজাহান।

কর্মশালার বিভিন্ন সেশন ফ্যাসিলিটেটর হিসেবে পরিচালনা করেন এটুআই-এর ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট এ কে সাব্বির মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাকিবুল হক, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান বিপিএএ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. বদরুদ্দোজা শুভ, ইউএনডিপি বাংলাদেশের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিশেষজ্ঞ অসীম দিও, ব্যাক টু প্লে’র সহ-প্রতিষ্ঠাতা এস. এম. মোবাশ্বের হোসেন, ফিগল্যাবের বিজনেস কনসালটেন্ট আরিফ উর রহমান চৌধুরী, ব্র্যাক আইটির সিটিও মিনহাজুল আবেদীন এবং এটুআই-এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর অশোক বিশ্বাস।
কর্মশালায় অংশগ্রহণকারীরা ডিজিটাল সেন্টার ও নাগরিক সেবা কেন্দ্রের ভবিষ্যৎ রূপরেখা, উদ্ভাবনী সেবা, টেকসই ব্যবসা মডেল এবং অংশীজনদের কার্যকর সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024