শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট: ৩ সমর্থককে জরিমানা, ২ বাল্যবিবাহ বন্ধ মুকসুদপুরে ই-মিউটেশনে জেলার মধ্যে ১ম অবস্থান অর্জন ফরিদপুরকে বিভাগ ঘোষণার ইঙ্গিত,আশ্বাস উন্নয়নের: তারেক রহমান। গোপালগঞ্জে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণে আশিক সভাপতি ও মাসুদ সম্পাদক নির্বাচিত ডিজিটাল সেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র টেকসইকরণে ভবিষ্যৎ ডিজাইন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষের সমর্থনে মোচনায় উঠান বৈঠক মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগদান করলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতারা পুরাতন মুকসুদপুর ও পশারগাতীতে মোবাইল কোর্ট: সরকারি জমি দখলের দায়ে অর্থদণ্ড ও ১০ দিনের কারাদণ্ড জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ মিয়ার ইন্তেকাল

গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট: ৩ সমর্থককে জরিমানা, ২ বাল্যবিবাহ বন্ধ

  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.০৪ পিএম
  • ৮৩ Time View
92

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলের নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মোহাম্মদ আবুল হাছনাত, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুকসুদপুর।

অভিযানকালে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর বিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীর তিনজন সমর্থকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। তারা আচরণবিধির ১৭(৩) বিধি ভঙ্গ করায় ২৭(ক) ধারায় সর্বমোট ৬,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে নির্বাচনী আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য সতর্ক করা হয়।


এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পৃথক অভিযানে দুটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে বিয়েগুলো স্থগিত করা হয় এবং সংশ্লিষ্ট অভিভাবকদের আইনগত বিষয় সম্পর্কে অবহিত ও সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024