সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন মুকসুদপুরে পিআইওর বিরুদ্ধে অভিযোগ: প্রকাশিত সংবাদের প্রতিবাদ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারপ্রতি ২ লাখ, আহতদের ১ লাখ টাকা করে সহায়তার ঘোষণা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পেঁয়াজ চাষীর চট্টগ্রামে পানির ট্যাংকে মজুত ৬ হাজার লিটার ডিজেল জব্দ বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা চাঁদার পুরো টাকা না পেয়ে দপ্তরিকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ

মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগদান করলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতারা

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৫.৫৫ পিএম
  • ৩৭১ Time View
মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগদান করলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতারা
মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগদান করলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতারা
461

আরেফিন মুক্তা, মুকসুদপুর উপজেলা প্রতিনিধিঃ আজকের জাগরণ 

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মুকসুদপুর পার্টি অফিস, জামায়াতে ইসলাম-এ আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যুক্ত হন। এ সময় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান এবং ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

যোগদানকারী নেতৃবৃন্দ হলেন—
হাসিবুল ইসলাম — জেলা সভাপতি, যুব অধিকার পরিষদ, গোপালগঞ্জ;
মোঃ নাঈম সরদার — সভাপতি, ৮নং ওয়ার্ড, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুকসুদপুর পৌরসভা;
মিরাজুল ইসলাম খলিফা — সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা;
মোঃ আহাদ মোল্লা — সভাপতি, যুব অধিকার পরিষদ, মুকসুদপুর উপজেলা;
মোহাম্মদ গোলাম রব্বানী — সভাপতি, যুব অধিকার পরিষদ, কাশিয়ানী উপজেলা;
মোঃ মোরসালিন শেখ — যুগ্ম সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, কাশিয়ানী উপজেলা;
ইমরান হোসেন মফিজ — প্রবাসী বিষয়ক সম্পাদক, যুব অধিকার পরিষদ, মুকসুদপুর উপজেলা শাখা;
এবং মোহাম্মদ আরমান মোল্লা — সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ, উজানী ইউনিয়ন, মুকসুদপুর।

নবযোগদানকারী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আদর্শভিত্তিক ও জনকল্যাণমুখী রাজনীতির প্রয়োজনীয়তা অনুভব করেই তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন। তারা আশা প্রকাশ করেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।
এ যোগদানের ফলে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে স্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024