শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পেঁয়াজ চাষীর

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ২.০৮ পিএম
  • ২২৯ Time View
ঘোড়ার গাড়িতে করে ক্ষেতের পেঁয়াজ বাড়িতে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ১।
ঘোড়ার গাড়িতে করে ক্ষেতের পেঁয়াজ বাড়িতে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ১।
313

কাশিয়ানী ,গোপালগঞ্জ প্রতিনিধি: আজকের জাগরণ 

গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় হিমায়েত মোল্লা (৫০) নামে এক পেঁয়াজ চাষীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমায়েত মোল্লা উপজেলার হোগলাকান্দি গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হিমায়েত মোল্লা তার পেঁয়াজ চাষের জমি থেকে উত্তোলিত ফসল ঘোড়ার গাড়িতে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় ঘোড়ার গাড়ির চালক আতিয়ার শেখ (৫৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024