বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ দিনাজপুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ নীলফামারীতে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের সমাপনী, সনদ ও অনুদান বিতরণ দিনাজপুর সদর উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু মুকসুদপুরে ৪ হাজার ৪০০ কৃষক পরিবারের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি মিথ্যা মামলায় ঈদ কেটেছিল হাজতে, তিন বছর পর সেই স্মৃতি তুলে ধরলেন মুকসুদপুর উপজেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান রহিন মুকসুদপুরে হ্যান্ডকাফ, খেলনা পিস্তল ও পুলিশের পোশাকসহ ভুয়া পুলিশ আটক

মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০.৪৮ পিএম
  • ৩২১ Time View
উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি, সদস্য-সচিব মোঃ সাইফুল ইসলাম পান্নু
উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি, সদস্য-সচিব মোঃ সাইফুল ইসলাম পান্নু
406

নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনার আলোকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

এছাড়া স্থানীয় ক্রীড়াবিদ জনাব মোঃ আব্দুল কাইয়ুমকে সদস্য এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ জনাব মোঃ সাইফুল ইসলাম পান্নু কে সদস্য-সচিব করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নবগঠিত এ অ্যাডহক কমিটি উপজেলার ক্রীড়া কার্যক্রম পরিচালনা, খেলাধুলার উন্নয়ন এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আনিছ কবির স্বাক্ষরিত এ অফিস আদেশ ০৬ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024