বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিজিটাল সেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র টেকসইকরণে ভবিষ্যৎ ডিজাইন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষের সমর্থনে মোচনায় উঠান বৈঠক মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগদান করলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতারা পুরাতন মুকসুদপুর ও পশারগাতীতে মোবাইল কোর্ট: সরকারি জমি দখলের দায়ে অর্থদণ্ড ও ১০ দিনের কারাদণ্ড জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ মিয়ার ইন্তেকাল সংসদ নির্বাচন ও গণভোটে ব্যয় ৩ হাজার ১৫০ কোটি টাকা ছাড়াল ফরিদপুরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৭ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুকসুদপুরের খান্দারপাড়ায় মোবাইল কোর্ট কার্যক্রম গোপালগঞ্জের আলোচিত বাসু হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ–১ আসনে জামায়াতের প্রচারণায় তেজ, মুকসুদপুরে ডঃ শফিকুর রহমানের বিশাল পথসভা

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৭

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১১.৪৯ পিএম
  • ৮৪ Time View
ফরিদপুরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৭
ফরিদপুরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৭
111

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির দুই পক্ষের দীর্ঘদিনের আধিপত্য বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশীয় অস্ত্র, ইট ও পাটকেল নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুমুরদী ইউনিয়নের বাবলাতলা গ্রামের ইসরাফিল মোল্লা ও প্রতিবেশী শাহাবুদ্দীন মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য ও রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার বিকেলে। পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামে বিএনপির একটি নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন ইসরাফিল মোল্লা। বক্তব্য দীর্ঘ হওয়াকে কেন্দ্র করে শাহাবুদ্দীন মোল্লার পক্ষের এক ব্যক্তি কটাক্ষ করলে সেখানে দুই পক্ষের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। ওই ঘটনার জের ধরেই বুধবার দুপুরে সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ফলে কয়েকজন গুরুতর আহত হন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত জাহিদ মোল্লা (৩৭), ইয়াদ আলী মোল্লা (৩৫), জাকারিয়া মোল্লা (৩৭) ও লাভলী বেগম (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ইসরাফিল মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা অভিযোগ করে বলেন, “নির্বাচনী উঠান বৈঠকে আমার বাবাকে অপমান করা হয়। আমরা প্রতিবাদ করায় পরদিন পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।”
অপরদিকে, শাহাবুদ্দীন মোল্লার পক্ষের আহত ইয়াদ আলী মোল্লা পাল্টা অভিযোগ করে বলেন, “ইসরাফিল মোল্লার লোকজন আমাদের আত্মীয়ের চলাচলের পথ আটকে দেয়। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা করে।”
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024