শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গোপালগঞ্জের আলোচিত বাসু হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১.৩০ পিএম
  • ৫১৩ Time View
গোপালগঞ্জের আলোচিত বাসু হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি
গোপালগঞ্জের আলোচিত বাসু হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি
711

স্টাফ রিপোর্টার | আজকের জাগরণ 

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে চারজন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালে গোপালগঞ্জে সাইদুর রহমান বাসু হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় ওই বছরের ১৯ ফেব্রুয়ারি নিহতের ছোট ভাই জাসু শেখ গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার তৎকালীন উপপরিদর্শক হযরত আলী ২০১৬ সালের ১২ জুলাই ২৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০১৭ সালের ২৯ আগস্ট তৎকালীন গোপালগঞ্জের দায়রা জজ মো. দলিল উদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন।

বিচারিক প্রক্রিয়া শেষে মামলাটি ২০১৮ সালের ১৬ আগস্ট দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করা হয়। দীর্ঘ প্রায় আট বছর ধরে সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও শুনানি শেষে আজকের দিনে আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হলো।
আদালতের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও সংশ্লিষ্টরা। একই সঙ্গে তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026