রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “আজকের জাগরণ”-এর পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ফরিদপুরে ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাতে দুইজনের মৃত্যু কেরানীগঞ্জে জিহাদ ‘হত্যা’ মামলা: তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপিতে ৫০০’র বেশি আবেদন মানবতার দৃষ্টান্ত: খান্দারপাড়া লস্কর ফ্যামিলি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২৯টি পরিবারের মাঝে ঈদের বাজার বিতরণ ভাটারা থানার ওসি মো. ইমাউল হককে দায়িত্ব থেকে সরানো হলো মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ  দাম্পত্য কলহের জেরে গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাসের আত্মহত্যা ২০০৭ সালে বাতিল হওয়া ৩৩০ জন পুলিশ সার্জেন্ট ও এসআইকে চাকরিতে যোগদানের নির্দেশ একটি কার্ডেই নাগরিকদের সব সেবা নিশ্চিতের পরিকল্পনা সরকারের: রাশেদ আল মাহমুদ তিতুমীর

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রশাসনের পরিদর্শন

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৭.৫৭ পিএম
  • ৩১১ Time View
গোপালগঞ্জে ভোটের প্রস্তুতি: কোটালীপাড়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও প্রশাসন
গোপালগঞ্জে ভোটের প্রস্তুতি: কোটালীপাড়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও প্রশাসন
416

নিজস্ব প্রতিনিধি – আজকের জাগরণ

গোপালগঞ্জ, ২৪ জানুয়ারি ২০২৬: আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ভোটগ্রহণের পরিবেশ যাচাই করতে গোপালগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার জনাব মো: হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জে মোতায়েন থাকা সেনা ইউনিট (১৯ ই বেঙ্গল)-এর অধিনায়ক লে. কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম, পিএসসি।

পরিদর্শনকালে তারা কোটালীপাড়া উপজেলার ৬৩ নং দক্ষিণ হিরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিরণ ইসলামিয়া মাদ্রাসা, ৮৩ নং বহলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোহাম্মদ মান্নান খান উচ্চ বিদ্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের সুবিধা খতিয়ে দেখা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা, গোপালগঞ্জ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোটালীপাড়াসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024