সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: সাবেক ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির জনসভা

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১০.৫৪ পিএম
  • ১৬৯ Time View
সাবেক ৩ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী কমিটি গঠন উপলক্ষে বিএনপির জনসভা
234

বিশেষ প্রতিনিধি : আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৪ নং খান্দারপাড়া ইউনিয়নের সাবেক ৩ নম্বর ওয়ার্ডের ইন্দুহাটি, ধারেন্দা, ঝাকোর, ধীরাইল ও গোপ্তরগাতী এলাকায় ধানের শীষের নির্বাচনী কমিটি গঠন উপলক্ষে বিএনপির এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল চারটার দিকে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাফর শেখ ও সাধারণ সম্পাদক এরশাদ হাওলাদার।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমারত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান শেখ, সাধারণ সম্পাদক মাহফুজ মোল্লা, ইউনিয়ন পরিষদ সদস্য মন্টু বিশ্বাস (৭ নং ওয়ার্ড), সাবেক সদস্য মনির হোসেন (৩ নং ওয়ার্ড), আকরাম মোল্লা, সুজন শিকদার ও সোহাগ , এছাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হলে তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তাঁরা।

জনসভায় এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন দলীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024