সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকে গুলি, আতঙ্ক কেরানীগঞ্জে

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ২.০৬ এএম
  • ২৪০ Time View
রাতে কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, অবস্থা গুরুতর
রাতে কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, অবস্থা গুরুতর
314

কেরানীগঞ্জ (নিজস্ব প্রতিনিধি): আজকের জাগরণ 

কেরানীগঞ্জে বিএনপির এক নেতাকে পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নেতার নাম হাসান মোল্লা, তিনি হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে কার্যালয়ের সামনে অবস্থানকালে হঠাৎ মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত হাসান মোল্লাকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বুকে লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনা স্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হাসান মোল্লাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

বিএনপির ঢাকা-২ আসনের প্রার্থী আমান উল্লাহ আমানের এপিএস উজ্জ্বল হোসেন কালবেলাকে বলেন, “হাসান মোল্লা দলের একজন সক্রিয় নেতা। রাতের দিকে কার্যালয়ের সামনে অবস্থানকালে তাকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। এটি কাপুরুষোচিত হামলা। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিশ্চিত করেছেন, হামলায় হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ওসি আরও জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় হজরতপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ৩ জানুয়ারি যশোরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেন নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024