রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “আজকের জাগরণ”-এর পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় ফরিদপুরে ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাতে দুইজনের মৃত্যু কেরানীগঞ্জে জিহাদ ‘হত্যা’ মামলা: তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপিতে ৫০০’র বেশি আবেদন মানবতার দৃষ্টান্ত: খান্দারপাড়া লস্কর ফ্যামিলি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২৯টি পরিবারের মাঝে ঈদের বাজার বিতরণ ভাটারা থানার ওসি মো. ইমাউল হককে দায়িত্ব থেকে সরানো হলো মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ  দাম্পত্য কলহের জেরে গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাসের আত্মহত্যা ২০০৭ সালে বাতিল হওয়া ৩৩০ জন পুলিশ সার্জেন্ট ও এসআইকে চাকরিতে যোগদানের নির্দেশ একটি কার্ডেই নাগরিকদের সব সেবা নিশ্চিতের পরিকল্পনা সরকারের: রাশেদ আল মাহমুদ তিতুমীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুকসুদপুরের খান্দারপাড়ায় মোবাইল কোর্ট কার্যক্রম

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৯.১৩ পিএম
  • ২৫৪ Time View
মুকসুদপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
মুকসুদপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
348

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে মুকসুদপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বাজারে অস্থিতিশীলতা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টের দায়িত্বে ছিলেন জনাব মোহাম্মদ আবুল হাছনাত, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুকসুদপুর, গোপালগঞ্জ।

সকাল ১০:০০ টা থেকে বিকাল ১:০০ টা পর্যন্ত পুরাতন মুকসুদপুর ও কাউলদিয়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে খাস জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

পুরাতন মুকসুদপুর মোবাইল কোর্ট শেষে মোবাইল কোর্ট খান্দারপাড়া বাজারে চলে আসে। ব্যবসায়ীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ভোগ্যপণ্য সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে এলপি গ্যাস সিলিন্ডার সরকারি নির্ধারিত মূল্য ১,৩০৬ টাকা দরে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।

এদিন মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা আদায় করা হয়:

সহিদ শেখের চায়ের দোকান – ৫০০ টাকা

শফিকুল ইসলাম মুদি দোকান – ৫,৫০০ টাকা

ড্রাইভিং লাইসেন্স না থাকায় ইব্রাহিম নামের চালক – ৫,০০০ টাকা

পিকআপের কাগজপত্র না থাকায় শান্ত নামের চালক – ৫,০০০ টাকা

পিকআপের কাগজপত্র না থাকায় সাকিব নামের ব্যক্তি – ৫,০০০ টাকা

পিকআপের কাগজপত্র না থাকায় হৃদয় ফকির নামের ব্যক্তি – ৫,০০০ টাকা

এছাড়া ফুটপথে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়।

মোট জরিমানা:

খান্দারপাড়া মোবাইল কোর্ট = ৩৩,৫০০ টাকা

পুরাতন মুকসুদপুর ও কাউলদিয়া গ্রাম = ৫০,০০০ টাকা

সর্বমোট = ৮৩,৫০০ টাকা

প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা এবং বাজারে অস্থিতিশীলতা রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024