বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিজিটাল সেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র টেকসইকরণে ভবিষ্যৎ ডিজাইন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষের সমর্থনে মোচনায় উঠান বৈঠক মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগদান করলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতারা পুরাতন মুকসুদপুর ও পশারগাতীতে মোবাইল কোর্ট: সরকারি জমি দখলের দায়ে অর্থদণ্ড ও ১০ দিনের কারাদণ্ড জাকের পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ মিয়ার ইন্তেকাল সংসদ নির্বাচন ও গণভোটে ব্যয় ৩ হাজার ১৫০ কোটি টাকা ছাড়াল ফরিদপুরে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৭ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুকসুদপুরের খান্দারপাড়ায় মোবাইল কোর্ট কার্যক্রম গোপালগঞ্জের আলোচিত বাসু হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ–১ আসনে জামায়াতের প্রচারণায় তেজ, মুকসুদপুরে ডঃ শফিকুর রহমানের বিশাল পথসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ–১ আসনে জামায়াতের প্রচারণায় তেজ, মুকসুদপুরে ডঃ শফিকুর রহমানের বিশাল পথসভা

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১০.১৪ পিএম
  • ১২৫ Time View
গোপালগঞ্জ–১ আসনে জামায়াতের নির্বাচনী প্রচারণা জোরদার, মুকসুদপুরে ডঃ শফিকুর রহমানের বিশাল পথসভা
গোপালগঞ্জ–১ আসনে জামায়াতের নির্বাচনী প্রচারণা জোরদার, মুকসুদপুরে ডঃ শফিকুর রহমানের বিশাল পথসভা
159

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

যশোর ও খুলনায় ধারাবাহিক নির্বাচনী প্রচারণা শেষে সর্বশেষ বাগেরহাটে নির্বাচনসভা সম্পন্ন করে ফেরার পথে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর কলেজ মোড়ে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডঃ শফিকুর রহমান।

জানা যায়, বাগেরহাটে নির্বাচনী পথসভা সন্ধ্যা ৭টা নাগাদ শেষ হয়। এরপর ফেরার পথে রাত ৯টায় মুকসুদপুর কলেজ মোড়ে আয়োজিত পথসভায় ডঃ শফিকুর রহমান বক্তব্য দেন।

পথসভায় বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ–১ আসনের প্রার্থী মওলানা আব্দুল হামিদ সাহেবের হাতে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডঃ শফিকুর রহমান।

বক্তব্যে ডঃ শফিকুর রহমান দেশ ও জাতির চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ন্যায়বিচার, সুশাসন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত সকলের প্রতি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য সবাইকে অনুরোধ করেন।
পথসভায় গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর—এই চার জেলার নির্বাচনী প্ররোচনা কমিটির সদস্যবৃন্দের সঙ্গে ডক্টর বদর উদ্দিনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন।

পথসভাকে ঘিরে মুকসুদপুর কলেজ মোড় এলাকায় হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় জমে যায়। পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024