সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

গোপালগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান ব্যাপক গণসংযোগ করছেন

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১০.৪৯ পিএম
  • ১৬৯ Time View
গোপালগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান ব্যাপক গণসংযোগ করছেন
227

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি: আজকের জাগরণ 

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী এলাকা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) এর মনোনিত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ১৯ জানুয়ারী সোমবার দিনব্যাপী মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ের নয়াকান্দী,চকশিং,টোংরাইল, বেদগ্রাম, হাজরাগাতী ও গুনহর গ্রামের ভোটাদের বাড়ীতে বাড়ীতে গিয়ে মত বিনিময় করেন এবং ধানের শীর্ষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। এছাড়া চকসিং গ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের মিসপা জিয়ন ফেলোশিপ বাংলাদেশ চার্চের পাস্টর সুরেশ বিশ্বাস এবং চার্চের বিভিন্ন লোকদের সাথে কথা বলেন এবং ধানের শীর্ষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান করেন এবং আশীর্বাদ ও দোয়া চান।
এ সময় তার সঙ্গে ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন,কেন্দ্রীয় যুবদলের সাবেক সাহিত্যিক ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান বাপ্পি,দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ,মুকসুদপুর পৌর বিএনপি’র সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাইয়ুম মুন্সী,উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক সাধু সরকার ও মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী প্রমুখ।
গোপালগঞ্জে-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো: সেলিমুজ্জামান সেলিম তার নির্বাচনী এলাকায় প্রতিদিন ধানের শীর্ষ প্রতিকে ভোট প্রত্যাশা কামনা করে গণসংযোগ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024