সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

গোপালগঞ্জে চাঁদাবাজি ও লাঞ্ছনের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১০.১৩ পিএম
  • ২২১ Time View
গোপালগঞ্জে চাঁদাবাজি ও লাঞ্ছনের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন
300

নিজস্ব প্রতিবেদক : আজকের জাগরণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের ওপর সম্প্রতি ঘটে যাওয়া লাঞ্ছনা ও চাঁদাবাজি নিয়ে প্রতিবাদ জারি রাখতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তারা বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা শহীদ মিনার চত্বরে এই মানববন্ধনে অংশ নেন। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ, নবীন কুমার রায়, বাংলাদেশ শিক্ষক সমিতি কাশিয়ানীর সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল চৌধুরী, মনিরুল হাসান বুলবুল, শিক্ষক শরীফ মাসুদুন নবী, কুতুব উদ্দিন, আসিফ আহমেদ ও মামুনুর রশিদ। তারা বলেন, “শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা লাঞ্ছিত এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজির শিকার হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মূল হোতা লিটন শিকদারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

মানববন্ধনকারীরা আরও হুশিয়ারি দেন যে, কর্মকর্তা ও শিক্ষকদের সম্মান রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
উল্লেখ্য, ২২ অক্টোবর ২০২৫ তারিখে লিটন শিকদার নামে এক যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তিনি হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে ওই যুবক লোকজন নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারকে মারতে উদ্যত হন। এছাড়া সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ এবং নবীন কুমার রায়কেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তারা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024