সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জমির গাছ কাটার সময় আটক, ১০ হাজার টাকা জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৫.৪১ পিএম
  • ২৫৬ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জমির গাছ কাটার সময় আটক, ১০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জমির গাছ কাটার সময় আটক, ১০ হাজার টাকা জরিমানা
342

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সরকারি জমি থেকে অনুমতি ছাড়া মূল্যবান গাছ কাটার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) মুকসুদপুর উপজেলার মুকসুদপুর গ্রামের বাসিন্দা লিয়াকত আলী লাকু (পিতা: মৃত মালেক শেখ) সরকারি জমিতে অবৈধভাবে গাছ কাটার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024