সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

গোপালগঞ্জের খান্দারপাড়ায় মাদকবিরোধী জনসভা: সমাজ ধ্বংসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১২.০৩ এএম
  • ২৮৯ Time View
গোপালগঞ্জের খান্দারপাড়ায় মাদকবিরোধী জনসভা: সমাজ ধ্বংসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
গোপালগঞ্জের খান্দারপাড়ায় মাদকবিরোধী জনসভা: সমাজ ধ্বংসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
349

বিশেষ প্রতিনিধি: আজকের জাগরণ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ৪নং খান্দারপাড়া ইউনিয়নে রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ সকাল বেলায় মাদক নির্মূল ও তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতির প্রতি সচেতন করতে বিশাল এক মাদকবিরোধী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বক্তারা সমাজ থেকে মাদক নামক ভয়ঙ্কর ব্যাধি দূর করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান সাহিদুল ইসলাম মুন্সী বলেন,
মাদক শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকবিরোধী আন্দোলনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আসলাম মুন্সী বলেন
মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই। যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও রাজনৈতিক নেতৃত্বকে একযোগে কাজ করতে হবে।

জনসভায় উপস্থিত ছিলেন ইমারত শেখ (প্যানেল চেয়ারম্যান, ৪নং ইউনিয়ন), জাফর শেখ (সভাপতি, ইউনিয়ন বিএনপি), এরশাদ হাওলাদার (সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপি), মিটুল শেখ, কবির মোল্লা, জাহাঙ্গীর মুন্সী, মামিন শেখ, ইমামুল মল্লিক, দুলাল শেখ (৩নং ওয়ার্ডের মেম্বার), কাবুল শেখ (১নং ওয়ার্ডের সাবেক মেম্বার), লিংকন কাজী, অহিদ মোল্লা, আলমগীর বিশ্বাস, ইমরান শিকদার (রাকিব) (২নং ওয়ার্ডের মেম্বার), নিজামুল ইসলাম লস্কর (১নং ওয়ার্ডের সাবেক মেম্বার), সুজন কাজীসহ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভায় লিংকন কাজী তাঁর বক্তব্যে বলেন,
“যুব সমাজই আমাদের দেশের ভবিষ্যৎ। মাদক এই ভবিষ্যৎকে ধ্বংস করতে পারে। আমরা সবাইকে সতর্ক হতে হবে, আমাদের পরিবার, প্রতিবেশী ও বন্ধুদের মাদকের থেকে দূরে রাখার জন্য সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদক নির্মূল শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব।

বক্তারা মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।

জনসভা শেষে ১, ২ ও ৩নং ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয়রা একযোগে মাদক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার পরিবারকে সতর্ক ও নৈতিকভাবে মাদক ব্যবসা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এই উদ্যোগ স্থানীয় সামাজিক ঐক্য ও সচেতনতা বৃদ্ধিতে নতুন উদাহরণ স্থাপন করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024