শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

কুবিতে ভর্তি আবেদনের সময়সীমা শেষ, প্রতি আসনে লড়াই ১০৮ জন।

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৭.১৩ পিএম
  • ৫৩৮ Time View
710

নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে। তিনটি ইউনিটে মোট ৯৬ হাজার ৬১২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ৮৯০টি আসনের বিপরীতে এবার গড়ে প্রতি আসনে লড়বেন ১০৮ জন ভর্তিচ্ছু।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩০০টি আসনের বিপরীতে ৪৬ হাজার ২৪৭টি আবেদন জমা পড়েছে। ফলে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ১৫৪ জন শিক্ষার্থী।
কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৫৬৪ জন শিক্ষার্থী, যেখানে প্রতি আসনে লড়বেন ৯৬ জন।
এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ৮০১ জন, ফলে প্রতি আসনে প্রতিযোগী ৬৪ জন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এবং এবার ভর্তি পরীক্ষা কুমিল্লা ও রাজশাহী—এই দুই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024