সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৩টি সফল সিজারিয়ান, সপ্তাহে মোট ৭টি

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১২.২০ পিএম
  • ২৪৯ Time View
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৩টি সফল সিজারিয়ান, সপ্তাহে মোট ৭টি
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৩টি সফল সিজারিয়ান, সপ্তাহে মোট ৭টি
327

স্টাফ রিপোর্টার | আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) একদিনে তিনটি সিজারিয়ান সেকশন অপারেশনের মাধ্যমে তিনজন সুস্থ ও ফুটফুটে শিশুর জন্ম হয়েছে। মা ও নবজাতক—উভয়েই ভালো আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত এক সপ্তাহে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট সাতটি সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। লোকবল সংকটের কারণে প্রতিদিন অপারেশন সম্ভব না হলেও দীর্ঘদিন ধরেই প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার নির্ধারিতভাবে সিজারিয়ান সেবা চালু রয়েছে।

চিকিৎসা সংশ্লিষ্টরা জানান, হাসপাতালটিতে এখনো মারাত্মক পরিচ্ছন্নতা কর্মী সংকট বিদ্যমান, যা একটি বড় চ্যালেঞ্জ। তবে এসব সীমাবদ্ধতার মধ্যেও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের তুলনায় অধিক যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞ মেডিকেল টিম দ্বারা সিজারিয়ান সেবা নিশ্চিত করা হচ্ছে।
সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সিং টিমের আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণে কম খরচে নিরাপদ মাতৃত্বসেবা পাচ্ছেন এলাকার গর্ভবতী নারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল চিকিৎসক, নার্স ও সহায়ক টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের জন্য মাত্র ১০ টাকা টিকিট মূল্য ব্যতীত কোনো অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয় না। প্রয়োজনীয় ওষুধের একটি বড় অংশ সরকারিভাবে সরবরাহ করা হলেও কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হতে পারে।

স্থানীয়দের মতে, সীমিত জনবল ও নানা প্রতিবন্ধকতার মাঝেও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত সিজারিয়ান সেবা চালু থাকা জনস্বাস্থ্যের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024