সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

মহান বিজয় দিবসে গোপালগঞ্জে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শহীদদের প্রতি শ্রদ্ধা

  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪.১৮ পিএম
  • ২৯৮ Time View
মহান বিজয় দিবসে গোপালগঞ্জে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
মহান বিজয় দিবসে গোপালগঞ্জে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
387

স্টাফ রিপোর্টার | আজকের জাগরণ

আজ ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক, গোপালগঞ্জ জনাব মোঃ আরিফ-উজ-জামান এবং সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ। তাঁরা বিজয় দিবসের প্যারেডে সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত কোমলমতি শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে দিনের শুরুতে সূর্যোদয়ের পরপরই গোপালগঞ্জ স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়াও কুচকাওয়াজ শেষে একাত্তরের বধ্যভূমি (জয়বাংলা পুকুর) এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024