শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
পৈতৃক সম্পত্তি দখল ঠেকাতে গিয়ে মামলা-হয়রানির অভিযোগ—মুকসুদপুরে ভুক্তভোগীদের প্রতিবাদ ও সংবাদ সম্মেলন যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন গোপালগঞ্জজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জনজীবনে চরম দুর্ভোগ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক

জনতার ইশতেহার মতামত বোর্ড উন্মোচন ও মনোনয়ন পত্র ক্রয় করেন মোবারক হোসাইন।

  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০.৩৭ পিএম
  • ৩৯৫ Time View
জনতার ইশতেহার মতামত বোর্ড উন্মোচন ও মনোনয়ন পত্র ক্রয় করেন মোবারক হোসাইন।
জনতার ইশতেহার মতামত বোর্ড উন্মোচন ও মনোনয়ন পত্র ক্রয় করেন মোবারক হোসাইন।
501

তারেকুল ইসলাম: (কুমিল্লা জেলা প্রতিনিধি): আজকের জাগরণ 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৫ (বুড়িচং – ব্রাক্ষণপাড়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ড. মোবারক হোসাইন। আসনের দুই উপজেলা প্রশাসন এর নিকট থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জনতার ইশতেহার মতামত গ্রহন বোর্ড উন্মোচন করেন তিনি।

আজ ১৭ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায়, ব্রাক্ষণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে ব্রাক্ষণপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে এবং ১ ঘটিকায় বুড়িচং উপজেলা প্রশাসনের পক্ষে বুড়িচং উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ড. মোবারক হোসাইন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ২০১৮ সালে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। বুড়িচং – ব্রাক্ষণপাড়া জনপদের উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করেন বুড়িচং ব্রাক্ষণপাড়া উন্নয়ন ফোরাম সংস্থা।

একই সময়ে দুইটি উপজেলার মূল বাজারে তিনি জনতার ইশতেহার (মতামত দিন) শিরোনামে দুইটি বোর্ড উন্মুক্ত করেন। ড. মোবারক হোসাইন বলেন, ” আমাদের ইশতেহার হবে সাধারণ জনতার ইশতেহার। আমরা দূর্নীতি, চাদাবাজি, অন্যায় জুলুমের বিপক্ষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব। ”

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর হোসেন, কুমিল্লা ৫ আসনে নির্বাচন কমিটির সদস্য সচিব আব্দুল আউয়াল, সাবেক বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, সাবেক ব্রাক্ষণপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকি সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024