শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতাকর্মীর পদত্যাগের হিড়িক

  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১০.২৫ পিএম
  • ৬৩৪ Time View
843

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ 

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা-কর্মীর পদত্যাগের হিড়িক পড়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের আরও তিন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। এনিয়ে গত তিনদিনে ১৮ নেতা-কর্মী আওয়ামী লীগ ও দলীয় পদ থেকে পদত্যাগ করলেন।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন দুই আওয়ামী লীগ নেতা।

পদত্যাগকারী নেতারা হলেন- মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সদস্য মো. নাদিম মুন্সী ও মো. রফিকুল ইসলাম মুন্সী এবং ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি মোনায়েম হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. নাদিম মুন্সী জানান, আমি মো. নাদিম মুন্সী মুকসুদপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সদস্য হিসাবে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি।

তিনি আরও বলেন, আজ থেকে আমাদের সংগে আওয়ামী লীগের আর কোনও সম্পর্ক নেই। আমরা আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হবো না।

অপরদিকে, বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মোনায়েম হোসেন।

সংবাদ সম্মেলনে কিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলাম। শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছেন। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের আর কোনও সম্পর্ক নেই। ভবিষ্যতে আমি আর কখনো রাজনীতির সঙ্গে জড়িত হবো না।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে মুকসুদপুর থেকে ১০ ও টুঙ্গিপাড়া থেকে ৪ আওয়ামী আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতা পদত্যাগ করেন। এছাড়া শুক্রবার (১৯ ডিসেম্বর) কোটালীপাড়া থেকে যুবলীগ এক নেতা পদত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026