মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দিচ্ছেন জনাব মাহমুদ আশিক কবির

  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১১.৩৬ পিএম
  • ৬৯৩ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দিচ্ছেন জনাব মাহমুদ আশিক কবির
গোপালগঞ্জের মুকসুদপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দিচ্ছেন জনাব মাহমুদ আশিক কবির
828

বিশেষ প্ৰতিবেদক: আজকের জাগরণ 

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে জনাব মাহমুদ আশিক কবিরকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পূর্বে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন পদায়নের মাধ্যমে এখন তিনি মুকসুদপুর উপজেলার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবেন।

এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, ১১ ডিসেম্বর ২০২৫ তারিখের ভিতরে সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগদানের নির্দেশ পেয়েছেন। যোগদান না করলে বর্তমান কর্মস্থল হতে তাঁরা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য হবেন।

মুকসুদপুরে নতুন ইউএনও হিসেবে জনাব মাহমুদ আশিক কবিরের আগমনকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে উপজেলার উন্নয়ন ও সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024