সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

গোপালগঞ্জের তরুণ কবি শায়ন বালার প্রথম আধুনিক কাব্যগ্রন্থ “নির্ঘুম রাত” শীঘ্রই পাঠকের হাতে

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১.৩৪ এএম
  • ৪১৯ Time View
গোপালগঞ্জের তরুণ কবি শায়ন বালার প্রথম আধুনিক কাব্যগ্রন্থ “নির্ঘুম রাত” শীঘ্রই পাঠকের হাতে
গোপালগঞ্জের তরুণ কবি শায়ন বালার প্রথম আধুনিক কাব্যগ্রন্থ “নির্ঘুম রাত” শীঘ্রই পাঠকের হাতে
489

নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ 

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের ইন্দুহাটি গ্রামে ১লা অক্টোবর ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন শায়ন বালা (হরিদাস)। দুই বোনের পরে জন্ম নেওয়া এই কবি ও শিক্ষক ছোটবেলা থেকেই সাহিত্য ও কবিতার প্রতি গভীর আগ্রহী। তাঁর পিতা স্বর্গীয় রবীন্দ্রনাথ বালা এবং মা প্রভাতী বালা। কথিত আছে, মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দির ছোট মা মঞ্জুলিকা দেবীর আশীর্বাদে শায়ন বালার জন্ম হয়।

শৈশব ও কৈশর কেটেছে ইন্দুহাটি গ্রামের পবিত্র ধূলিমাটিতে। শিক্ষাজীবনে তিনি ২০০৫ সালে ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৭ সালে উজানী বি.কে.বি ইউনিয়ন কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন। উচ্চ শিক্ষা সম্পন্ন করেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের দর্শন বিভাগ থেকে; ২০১১ সালে স্নাতক দ্বিতীয় শ্রেণী, ২০১২ সালে মাস্টার্স প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।

বর্তমানে তিনি ডেমরা থানার বামৈল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক। শিক্ষকতা ও সাহিত্যকর্মে তার নিষ্ঠা, ধৈর্য ও আন্তরিকতা শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণার উৎস।

শায়ন বালা ছোটবেলা থেকেই ধর্মীয় কবিতা, আধুনিক কবিতা, ছোট গল্প ও উপন্যাস রচনা করে আসছেন। ২০১৯ সালে তাঁর কবিতা “মহামুক্তি” জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন-এ প্রকাশিত হয়। ২০২৩ সালে মাতোয়ারা আন্তর্জাতিক গ্রন্থেও এটি স্থান পায়।

২০২৬ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তাঁর প্রথম আধুনিক কাব্যগ্রন্থ “নির্ঘুম রাত”, যা পাঠক হৃদয়ে গভীর আলোড়ন সৃষ্টি করবে।

শায়ন বালা শুধু একজন শিক্ষক ও কবি নয়, তিনি তরুণ প্রতিভাবান সমাজগঠক। তাঁর চিন্তাভাবনা ও সাহিত্যকর্ম আগামী প্রজন্মকে আলোকিত করবে। আমরা তাঁর আলোকোজ্জ্বল ও সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024