বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায় লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের কারাদণ্ড নেত্রকোণা মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ ফলাফলে শীর্ষে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধাপ্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সমাবেশ গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে নিহত-১ কোটালিপাড়ায় চলছে কৃষিকার্ড বিতরনে নিবন্ধন কর্মসূচি মদনে ৪ উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ‘শেয়ার প্রোফাইল হালনাগাদ’ কর্মসূচি অনুষ্ঠিত নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” কোস্ট গার্ডের ধাওয়ায় ধরা পড়ল সারবোঝাই বোট, আটক ৯ সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা

মুকসুদপুরে অনুষ্ঠিত হল বিদায়ী গোপালগঞ্জ জেলা প্রশাসকের সংবর্ধনা

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১.৪৭ এএম
  • ৭১৭ Time View
গোপালগঞ্জ ডিসিকে বিদায় জানালো মুকসুদপুর উপজেলা প্রশাসন
গোপালগঞ্জ ডিসিকে বিদায় জানালো মুকসুদপুর উপজেলা প্রশাসন
1009

নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ | মুকসুদপুর, গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের পদোন্নতি ও বদলির কারণে মঙ্গলবার (১১ নভেম্বর) মুকসুদপুর উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

২৪তম বিসিএস ক্যাডারের মুহম্মদ কামরুজ্জামান ১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছিলেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. আরিফ–উজ–জামান, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ ও বদলির মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল, পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ তুষার আহমেদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্লা এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া।

অনুষ্ঠানে বিদায়ী ডিসিকে মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন তার পিতা-মাতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026