সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো চবির ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০.১১ পিএম
  • ৪১৩ Time View
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো চবির ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো চবির ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী
542

চবি প্রতিনিধি: আজকের জাগরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) ৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ( ১৮ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে আনন্দ র‌্যালি শুরু হয়ে সাড়ে দশ টায় প্রশাসনিক ভবনের সামনে কেক কাটার মাধ্যমে উদ্বোধন করা হয়।

বেলা ১১ টা থেকে সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অধ্যাপক ড. আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ( একাডেমিক,) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেট ও সিন্ডিকেট সদস্য এম ফজলুল হক, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষকমণ্ডলী, চাকসু প্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. শামীম উদ্দিন খান বলেন, ” শত বাধা প্রতিকূলতা পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে গেছে, জামাল নজরুল ইসলাম , ড. মুহাম্মদ ইউনুস, এছাড়াও বহু ব্যক্তিত্ব পৃথিবীর বিভিন্ন যায়গায় ছড়িয়ে আছে।”

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ দেওয়ার জন্য সরকারের নিকট তিনি আবেদন জানান এবং আবাসনের সমস্যা সমাধান করার জন্য এগিয়ে আসতে বিশ্ববিদ্যালয়ের এলামনাইকে তিনি অনুরোধ জানান।

চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য গৌরবের, শিক্ষা ও গবেষণার মান উন্নত করে বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করবেন এই প্রত্যাশা করি।”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল বলেন, ” চবির ৬০ তম বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনে অংশগ্রহণ করে ভালো লাগছে, তবে আমাদের আবাসন ও শিক্ষার মান বৃদ্ধি করলে সেটি আমাদের জন্য কল্যাণকর হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024