রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুর জেলার নতুন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১.০৭ এএম
  • ৬২৮ Time View
ফরিদপুর জেলার নতুন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
ফরিদপুর জেলার নতুন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
917
অনিক রায়,ফরিদপুর প্ৰতিনিধি: আজকের জাগরণ

ফরিদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মারুফাত হুসাইন (বিপি:৭৪০৬১১৮০৩২)। দিনাজপুর জেলার এসপি হিসাবে সফল দায়িত্বপালনের খ্যাতি থাকা এই কর্মকর্তা জনবান্ধব পুলিশিং ও মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য অধিক পরিচিত।

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে ফরিদপুরে তার বদলির সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপ-সচিব আবু সাঈদ।

বিসিএস ২৫তম (পুলিশ) ব্যাচের মো. মারুফাত হুসাইন চলতি বছরের ফেব্রুয়ারিতে দিনাজপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র সাত মাসের মধ্যে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জেলায় প্রশংসা অর্জন করেন।

উল্লেখ্য যে, ৫ই আগস্টের,২০২৪ পরবর্তী সময়ে রাজশাহী রেঞ্জের অপরাধ পর্যালোচনায় পর পর দুই বার রাজশাহী রেঞ্জের বেস্ট এসপি মনোনীত হন জনাব মোঃ মারুফাত হুসাইন (মারুফ)।

স্থানীয়রা আশা করছেন, ফরিদপুরে যোগদানের পর মো. মারুফাত হুসাইন জেলার আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করবেন এবং জনগণের নিরাপত্তা জোরদার করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024