সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

নিয়ামতপুরে এক রাতের বৃষ্টির পানিতে ভাসছে আধা পাকা ধান দুশ্চিন্তায় কৃষক

  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫.৫৮ পিএম
  • ৩৮৪ Time View
নিয়ামতপুরে এক রাতের বৃষ্টির পানিতে ভাসছে আধা পাকা ধান দুশ্চিন্তায় কৃষক
নিয়ামতপুরে এক রাতের বৃষ্টির পানিতে ভাসছে আধা পাকা ধান দুশ্চিন্তায় কৃষক
474

নিয়ামতপুরে এক রাতের বৃষ্টির পানিতে ভাসছে আধা পাকা ধান দুশ্চিন্তায় কৃষক

জাকির হোসেন
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে ধান ঘরে তোলার শেষ মুহূর্তে বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। এতে করে কৃষকের স্বপ্ন পানিতে ভাসছে। গুড়ি গুড়ি বৃষ্টিসহ গেল রাতের ভারি বৃষ্টিতে মাঠের প্রায় ২৫ শতাংশ ধান জমিতে পড়ে যায় এবং প্রায় ১৫ শতাংশ জমি ধান ডুবে গেছে।

উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বেশির ভাগ জমির ধান পানিতে ভাসছে। এদিকে টানা বৃষ্টিতে নিয়ামতপুর উপজেলায় পুকুর খাল-বিলের পানি বের হয়ে ৮০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত থেকে টানা ৩/৪ ঘণ্টা ভারি বৃষ্টিপাত হয়। নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে নিয়ামতপুর উপজেলায় ৩০হাজার ৫শ ৫হেক্টর জমিতে আমন চাষের লক্ষমাত্রা রয়েছে। কিছু কিছু জায়গায় ধান কাটা শুরু হলেও আগামী সপ্তাহ থেকে পুরো দমে কৃষক ধান কাটা শুরু করার কথা থাকলেও হঠাৎ বৃষ্টির কারণ কৃষকের অনেক ক্ষতি হয়েছে।

উপজেলার ভাবিচা গ্রামের ধনঞ্জয় মহন্ত বলেন, আমাদের প্রায় ১২ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। পরিবার নিয়ে কিভাবে চলবো দিশেহারা হয়ে পড়েছি। তাছাড়া এমন দুঃসময়ে কৃষি অফিস থেকেও কেউ খোঁজ খবর নিতে আসেনি।

এছাড়াও ওই এলাকার আপেল, সবুজ, মামুনসহ সবাই একই কথা বলেন, আমাদের টাকা পয়ষা খরচ করে এখন প্রায় নিশ্ব। সরকারি সহযোগিতা না পেলে পথে বসতে হবে।

নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে মুঠোফোন যোগাযোগে ব্যার্থ হলে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম মুঠোফোনে বলেন, চলতি আমন মৌসুমে নিয়ামতপুর উপজেলায় ৩০হাজার ৫শ ৫হেক্টর জমিতে আমন চাষের লক্ষমাত্রা রয়েছে। গেলো রাতের ভারি বৃষ্টিপাতে উপজেলা বিভিন্ন মাঠের ধান পড়ে গেছে এবং নিচু এলাকার ধান ডুবে গেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ জরিপ করছে কেমন ক্ষতি সাধন হয়েছে এবং জমির পানি কেটে দিয়ে পানি দ্রুত বের করে দেওয়ার পরামর্শ প্রদান করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024