সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

নলছিটিতে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ

  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬.০৫ পিএম
  • ২২৯ Time View
নলছিটিতে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ
নলছিটিতে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ
238

সামীর আল মাহমুদ,ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১ নভেম্বর)বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার দেওপাশা গ্রামের বাবুল হাওলাদার । তিনি লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, প্রায় দুই যুগ আগে একটি চুক্তিনামার মাধ্যমে একই গ্রামের মৃত লতিফ আলী খানের পুত্র মতলবের খানের কাছ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন। পরে উক্ত জমি দখলে নিয়ে বসতঘর নির্মান করে বসবাস শুরু করলেও মতলেব খান সাব কবলা দলিল না দিয়ে গড়িমসি শুরু করেন।ক্রয়কৃত জমির দলিল বুজে নিতে মতলেব খানের সাথে বিরোধ চলছিল। জমির দলিল সম্পন্ন করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ দায়ের করেও কোন সুরাহ হয়নি।এক পর্যায়ে তার সাথে স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার বাদানুবাদ হয়েছে। পরে এ বিষয়ে বাবুল হাওলাদার কর্তৃক বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করা হয়।যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এরই মধ্যে গত ০৯ অক্টোবর রাতে বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে মতলেব খান দলবল নিয়ে তার বসতঘরে হামলা করে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয় তার জেষ্ঠ্য পুত্র জুয়েল খান,স্ত্রী খাদিজা বেগম ও পুত্রবধূ সোনিয়া বেগম।এতে বাবুল হাওলাদারের বসতঘর সম্পূর্ণ ভাঙচুর করে ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিসাধন করা হয় বলে তিনি সংবাদ সস্মেলনে দাবি করেন। এইঘটনায় বাবুল হাওলাদার বাদী হয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়েরের পরও মতলেব খানসহ বিবাদীরা বাবুল হাওলাদার ও তার পরিবারের সদস্যদের নানা হুমকী ধমকী দেয় বলে তিনি সাংবাদিকদের জানান।
ঘটনার বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে।তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024