সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

আসন্ন জাতীয় নির্বাচনে ফরিদপুরের তিন আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা

  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৯.২১ পিএম
  • ৪৩৬ Time View
503

ফরিদপুর প্রতিনিধি 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।

ফরিদপুরে সংসদীয় আসন চারটি হলেও এবারের ঘোষণায় তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বাকি একটি আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

ফরিদপুর-০২, ফরিদপুর-০৩ এবং ফরিদপুর-০৪—এই তিনটি আসনে মনোনীত সম্ভাব্য প্রার্থীরা হলেন শামা ওবায়েদ ইসলাম, চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এবং শহীদুল ইসলাম বাবুল।

ফরিদপুর-০২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। যিনি নিজ এলাকায় জনপ্রিয় নেত্রী হিসাবে সমাদৃত।

ফরিদপুর-০৩ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রয়াত মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বড় মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। চৌধুরী নায়াব ইউসুফ কেবল রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে নয়, তিনি নিজে দলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত। তিনি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন।

ফরিদপুর-০৪ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। প্রথম পর্যায়ে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের জনগনের মুখে তার অত্যাধিক জনপ্রিয়তা দেখা গেলোও দলীয় সিদ্ধান্তের কারণে ফরিদপুর-৪ (ভাঙা, সদরপুর, চরভদ্রাসন) আসন থেকে সম্ভাব্য প্রার্থীতা অর্জন করেছেন যেখানেও তিনি অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের অবশিষ্ট একটি আসনের সম্ভাব্য প্রার্থী পরবর্তী ধাপে ঘোষণা করা হবে। ধাপে ধাপে সারাদেশের ৩০০ আসনেই প্রার্থীর নাম প্রকাশ করবে বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024