শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পৈতৃক সম্পত্তি দখল ঠেকাতে গিয়ে মামলা-হয়রানির অভিযোগ—মুকসুদপুরে ভুক্তভোগীদের প্রতিবাদ ও সংবাদ সম্মেলন যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন গোপালগঞ্জজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জনজীবনে চরম দুর্ভোগ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের মুকসুদপুর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন

  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২.১১ এএম
  • ২১৮ Time View
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের মুকসুদপুর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের মুকসুদপুর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন
181

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: মোঃ ছিৰু মিয়া

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন পশারগাতী ইউনিয়ন পরিষদ ও পশারগাতী ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উজানী ইউনিয়ন পরিষদ এবং উজানী ইউনিয়ন ডিজিটাল সেন্টার অদ্য ০৯/১০/২০২৫ তারিখে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ কামরুজ্জামান।

পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম আমিরুল মোস্তফা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রভাশ কুমার এবং অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টারের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি স্থানীয় জনগণের সেবার মান উন্নয়ন, ডিজিটাল সেবা প্রসার এবং প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক স্থানীয় জনগণের সঙ্গে সংক্ষিপ্ত সংলাপে অংশ নিয়ে তাদের সমস্যা ও মতামত শোনেন। জেলা প্রশাসকের নির্দেশক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ইউনিয়ন পর্যায়ে জনগণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024