সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ইফতার সামগ্রী বিতরণ: ইকরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ অসহায় মানুষের মুখে হাসি মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান

স্কুল পড়ুয়া মাহির সাঁতার জানা ছিল না — পানিই কেড়ে নিলো জীবন

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০.০৭ পিএম
  • ৩১৩ Time View
স্কুল পড়ুয়া মাহির সাঁতার জানা ছিল না — পানিই কেড়ে নিলো জীবন
স্কুল পড়ুয়া মাহির সাঁতার জানা ছিল না — পানিই কেড়ে নিলো জীবন
263

মুকসুদপুর।গোপালগঞ্জ প্রতিনিধি: আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের পাছড়া গ্রামে পানিতে ডুবে মাহি আক্তার (১০) নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাহি আক্তার পাছড়া গ্রামের জুয়েল মুন্সির মেয়ে এবং পাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফিরে মাহি এক বান্ধবীকে নিয়ে বাড়ির পাশে একটি গভীর পুকুরে গোসল করতে নামে। তাদের সঙ্গে ছিল দুটি খালি পানির বোতল। গোসলের একপর্যায়ে একটি বোতল ছুটে গেলে সেটি আনতে গিয়ে মাহি পানিতে তলিয়ে যায়। সাথে থাকা বান্ধবী বাড়িতে খবর দিলে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন।

পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মাহিকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল।

অকাল এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ছোট্ট মাহির প্রাণহীন দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

আসুন, শিশুদের সাঁতার শেখাই — যেন আর কোনো মাহিকে হারাতে না হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024