সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ফরিদপুর–বরিশাল মহাসড়কে দুর্ঘটনা: মুকসুদপুরের মেহেদী ব্যবসায়ী নুরুল ইসলাম নিহত ঢাকা–খুলনা মহাসড়কে মুকসুদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১ যমুনা টেলিভিশনের সংবাদের প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির সংবাদ সম্মেলন সংসদীয় আসন ২১৫, গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি সেলিমুজ্জামান সেলিমের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত মুকসুদপুর উপজেলার কমলাপুরে আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত ১০ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রমজানকে সামনে রেখে মুকসুদপুর বাজারে মূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী লরি: নিহত ২

ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট নেত্রকোণা’র কমিটি গঠন

  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১০.৫৯ পিএম
  • ৩৮৩ Time View
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট নেত্রকোণা'র কমিটি গঠন
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট নেত্রকোণা'র কমিটি গঠন
500

নেত্রকোণা প্রতিনিধি

 

পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে স্থানীয় উদ্যোগের প্রত্যয় নিয়ে নেত্রকোণায় পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক সংগঠন ক্লিন বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট এবং অন্যচিত্র ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে “ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট নেত্রকোণা ” গঠন করা হয়েছে

 

এ উপলক্ষে মঙ্গলবার এআরএফবি গ্রন্থাগার হলরুমে আয়োজিত সভায় বিভিন্ন সংগঠন, সাংবাদিক ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় মো. আলী আমজাদ মাষ্টার আহ্বায়ক এবং দিলওয়ার খানকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অনন্য চিত্র ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা। এতে অংশগ্রহণ করেন কেএমএ জামি, সুমন খান, সুমন পণ্ডিত, চন্দন নাথ চৌধুরী এবং গণমাধ্যম কর্মী ও উন্নয়নকর্মীরা।

 

রেবেকা সুলতানা ফোরামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে নদী রক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, জলবায়ু অভিযোজন এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে আমরা টেকসই পরিবেশ গড়ে তুলতে পারি।

 

সভায় বক্তারা বলেন, নদী, বন ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করলে কোনো উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে না। ফোরামটি হবে নাগরিক, গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে এক সেতুবন্ধন।

 

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, “ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট–নেত্রকোণা” স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, নীতি-অধিকার প্রচার, নবায়নযোগ্য জ্বালানি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও নদী ব্যবস্থাপনা বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024