মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ফরিদ মুন্সীসহ ৪০ নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণ কালীগঞ্জ-গুলিস্তান রুটে KTL বাস সার্ভিসের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক মিলন সরকারী সেবা গ্রহণ করি-দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানি মুক্ত পরিবেশ গড়ে তুলি মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই নেতার একযোগে পদত্যাগ মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি: নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুরে উজানী ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা সোহরাব-উন-নূর ছিরু মিয়ার যাকাত ফান্ডের সহায়তায় এতিম যুবকের হাতে অটোভ্যান

ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন।

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৪.১১ পিএম
  • ২৪৯ Time View
ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন।
ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন।
426

অনিক রায়, ফরিদপুর।

আমি কন্যাশিশু,স্বপ্নগড়ী,সাহসে লড়ি,চেতনায় দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে পালিত হল জাতীয় কন্যাশিশু দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন।জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাসউদা হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন,সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান।

মুক্ত আলোচনায় অংশ নেন ব্লাস্টের জেলা সমন্বয়কারী এ্যাড.শিপ্রা গোস্বামী, নারী নেতৃ হিরুন্নাহার, আশরাফুন্নাহার শিবলী,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাইমা আক্তার,জিলা স্কুলের ছাত্র ইব্রাহিম আদম।

সভায় বক্তারা বলেন,”আমাদের সমাজে মেয়েরা নানা ভাবে এগিয়ে যাচ্ছে, মেডিকেলে প্রশাসনে সর্ব ক্ষেত্রে এখন মেয়েদের অংশগ্রহণ বেশি দেখা যাচ্ছে। তবে এখনো পরিবারে কন্যাশিশুদের অবহেলার চোখে দেখা হচ্ছে। ছেলেকে নিয়ে নিয়ে একটি পরিবার অনেক স্বপ্ন দেখে, কিন্তু কন্যার ক্ষেত্রে তা দেখে না। আমাদের সমাজে অর্ধেক নারী,তাদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন করা সম্ভব না।”

সভায় মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।কন্যাশিশুর প্রতি সম্মান, সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করে একটি সমতাভিত্তিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024